আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে এর উপরে হামলার প্রতিবাদে পিরোজপুর ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে এর গাড়ি বহরে ছাত্রলীগের হামলায় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ । বুধবার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের তাৎহ্মনিক বিহ্মোভ মিছিল শহরের পোস্ট অফিস রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদহ্মিণ করে ও পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব,সহ-সভাপতি আলী আহমেদ তালুকদার তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, রেহান শেখ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলে এর গাড়ি বহরে ছাত্রলীগের হামলায় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আহতের ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles