আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতির অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যানের প্রার্থী শরিফুজ্জান মনি শিকদারের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান খালেক।

ভূক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক গ্রামের শিকদার বাড়িতে মঙ্গলবার ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ৫-৭ জন লোক রাতে প্রথমে বাড়িতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাড়ির ছেলে শরিফুজ্জান মনি শিকদারের কথা জানতে চায় ও তার কোথায় কি রাখা আছে জানতে চায়। সে কথা না বললে তার মা রওশন আরা হাবিবসহ আরো কয়েকজনকে বেধে বাড়িতে থাকা নগদ ৮ লক্ষাধিক টাকা ও আনুমনিক ৫০ ভড়ি স্বর্ণ তারা নিয়ে যায়। এ নিয়ে ভূক্তভোগীর বাড়িতে ও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভূক্তভোগীর ছোট ভাই মনিরুজ্জাসান লিটন শিকদার বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই মনি শিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অল্প ভোটে আমরা হেরে গেলে পরে শুরু হয় যত সমস্যা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকদিন আগে পুড়িয়ে দেয়া হলো। এবার আমাদের বাড়িতে ডাকাতি। এমনটা নির্বাচনের আগে কখনোই ছিল না। এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার হোক এমনটাই আমাদের দাবি।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles