আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ডলার আয়ের জন্যই আমার নামে অপপ্রচার করা হয় – চিত্রনায়ক জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান বলেন, কিছু মানুষ ইউটিউব আর ফেসবুকে ভিউ বারানো আর ডলার আয় করার জন্যই আমার নামে অপ্রপচার চালায় আর নেগেটিভ ভাবে আমার নামে প্রচার করে। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব থাকা কালিন সময়ে শিল্পীদের জন্য নিজ উদ্যোগে অনেক ভালো কাজ করেছি। এছাড়া আমি বিগত দিনে আমার সংগঠন সাপোর্ট’র মাধ্যমে পিরোজপুরে অনেক কাজ করেছি। এই ভারো কাজের স্বীকৃতি হিসেবে আমি ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছি। এই কাজগুলো অনেকের সহ্য হয়নি। ভালো কাজ করলে তার পিছনে সমালোচনা থাকবেই। এছাড়া শিল্পী সমিতি কে ঘিরে আমাকে ও আমার কাজ নিয়ে নানা আলোচনা সমালোচনা করা হয়েছে। সেখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমার কার্যক্রম সহ্য করতে পারে নাই। তবে সাংবাদিকরা সবসময়ই শিল্পীদের পাশে ছিল বিভিন্ন সুবিধা ও অসুবিধায় শিল্পীদের পাশে বন্ধুর মতো এগিয়ে এসেছে।

তিনি আরো বলেন, আমি পিরোজপুরের সন্তান হিসেবে আশা করব আমার প্রতিটি ভালো কাজের সাথেই আপনাদের পাশে পাব। করোনাসহ বিভিন্ন কারণে আমার চলচ্চিত্রের কাজ একটু ধীরগতির হয়ে গেছে আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব কিছু সিনেমা আসছে এবং আর কিছু দিনের মধ্যে একটি সিনেমা মুক্তি পাবে যার বেশিরভাগই পিরোজপুরে চিত্রয়িত হয়েছে। সিনেমাটিতে চেষ্টা করেছি পিরোজপুর কে ফুটিয়ে তোলার। আর কিছু না হলেও পিরোজপুরের সন্তান হিসেবে আপনারা আমার পাশে থাকলে আমি আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো বলে আশা রাখি।
রোববার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার আয়োজনে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় পিরোজপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী, সাপোর্ট মানব কল্যাণ সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles