আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ

দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবলীগ। শনিবার বিকেলে জেলা যুবলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন মাতুব্বর, কেন্দ্রিয় যুবলীগের সহ সম্পাদক গোলাম ফেরদৌস ইব্রাহীম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ। ২০২৩ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles