আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ধর্মীয় পরিচয় গোপন করে স্কুল ছাত্রীকে বিয়ে ॥ ব্যাংক কর্মকর্তা ও কাজী গ্রেফতার

পিরোজপুরে ধর্মীয় পরিচয় গোপন করে এক স্কুল ছাত্রীকে বিয়ে করার ঘটনায় পুলিশ এক ব্যাংক কর্মকর্তা ও বিয়ের কাজীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পুলিশ ভুক্তভোগী স্কুল ছাত্রীকেও উদ্ধার করে আদালতে পাঠিয়েছে। সে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

আটক ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় (২৭) পিরোজপুরে রূপালী ব্যাংকের হুলারহাট শাখার সিনিয়র অফিসার ও সদর উপজেলার বাদুরা গ্রামের সিতাংশু কুমার রায়ের ছেলে। অন্যদিকে বিয়ের কাজী সাইফুল ইসলাম পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বিবাহ রেজিষ্টার কাজী ও ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম জানান, বাদল কুমার নিজেকে বাদল শেখ নামে পরিচয় দিয়ে হুলারহাটের দেওনাখালী এলাকার এক কিশোরীকে এক বছর ধরে প্রেমের ফাঁদে ফেলে সম্প্রতি বিয়ে করেন। পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বিবাহ রেজিষ্টার কাজী সাইফুল ইসলাম এই প্রতারণামূলক বিয়ে পড়ান। তিনি বাদলের ধর্মীয় পরিচয় গোপন করে বিয়ের নিবন্ধন করান। এখবর এলাকাবাসী পুলিশের কাছে জানিয়ে দিলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ বাদল কুমার পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগরের ইয়াছিন খাঁর পুল থেকে আটক করে। পরে বিয়ের কাজীকেও শহর থেকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী স্কুল ছাত্রী জানায়, তার সাথে গত একবছর আগে স্থানীয় হুলারহাটের রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ওই হিন্দু যুবক নিজেকে মুসলিম পরিচয়ে বাদল শেখ নামে প্রেম করে ও গত তিনদিন আগে বিয়ে করে। সে যে হিন্দু বিষয়টি আমি জানতাম না। তবে স্থানীয়রা বিষয়টি জেনে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

আটক অভিযানে থাকা পিরোজপুর থানা পুলিশের এস.আই মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী ওই ছাত্রী এখন আর তাদের বিদ্যালয়ের আসে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles