আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

নানা আয়োজনে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন এন এস আই এর যুগ্ম পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এরপরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী বৃক্ষ রোপন করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles