আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের নাট্যজন ব্যক্তিত্ব খান দেলোয়ার এর মৃত্যুতে জিয়াউল আহসান গাজীর শোক

পিরোজপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন খান দেলোয়ার হোসেন আর নেই। শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় অসুস্থতা জনিত কারনে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিাউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তৎকালীন রেডিও পাকিস্থান ও পরবর্তীতে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত নাট্যশিল্পী ছিলেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে। তিনি পিরোজপুর নাট্যচক্রের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। একাধারে লেখক, অভিনেতা ও পরিচালক হিসেবে পিরোজপুর ও ঢাকায় তার অভিনীত একাধিক মঞ্চ নাটক অভিনীত হয়েছে। নাট্যব্যাক্তিত্ব হিসাবে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুর জেলা শাখা থেকে সন্মাননা পেয়েছেন। বিকাল ৫টায় আসর নামাজ বাদ পিরোজপুর বলাকা ক্লাব জামে মসজিদ মাঠে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এক শোক বার্তয় তিনি গভীর শোক দুক্ষ প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জিয়াউল আহসান গাজী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন খান দেলোয়ার হোসেন এর রুহের মাগফিরাত কামনা করেন।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles