আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

শোক দিবসে রিকের আলোচনা সভা দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি করেছে রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক)। সোমবার বিকালে রিক সদর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের মনিটরিং অফিসার মো: নাসির উদ্দিন, রিক বরিশাল জোনের জোনাল ম্যানেজার মাসুদুর রহমান খান। এ সময় রিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রিক অফিস প্রাঙ্গনে প্রধান অতিথি বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও সকালে জেলা প্রশাসনের আয়াজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক)।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles