আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি দোকান ॥ ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি

পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন গৃহকর্তা। সোমবার রাত সাড়ে তিনটায় স্থানীয় কদমতলা বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত স্থানীয় পানের বাজারের পাশে অবস্থিত হেমন্ত দত্তের মুদি দোকান ও মালের গোডাউন এবং সুধীর দাসের লন্ড্রীর দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এময় পানের বাজারও আগুনে ক্ষতিগ্রস্থ হয়।
ক্ষতিগ্রস্থ মুদির দোকানের মালিক হেমন্ত দত্ত জানান, আগুনে তার মুদির দোকান ও মুদি মনোহরী মালের গোডাউন আগুনে সম্পূর্ন পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে এই অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles