আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে ওর্য়াল্ড ভিশন আয়োজনে শিশুদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মোল্লা আজাদ হোসেন। ওর্য়াল্ড ভিশন পিরোজপুর এপি’র ম্যানেজার সেবাষ্টিন আরেং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওর্য়াডের নগর উন্নয়ন কমিটির সভাপতি মুরশিদ শেখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের আগামীতে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এলাকায় ওর্য়াল্ড ভিশনের অবদানের কথা উল্লেখ করেন। তিনি শিশুদেরকে ঘুমিয়ে স্বপ্ন দেখার পরিবর্তে জেগে থেকে বাস্তব স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন এবং সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি তাদের মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাবার জন্য উৎসাহিত করেন। তিনি আরো বলেন এ বছর ওর্য়াল্ড ভিশন পিরোজপুর এপি’র কর্ম এলাকায় তিন হাজার শিশুদের মাছে কম্বল বিতনর করা হচ্ছে। প্রধান অতিথিকে কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও শিশুদের মাঝে কম্বল বিতরন করার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পিরোজপুর এপি’র প্রোগ্রাম অফিসার রাফায়ের রায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles