আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো শিক্ষক

 

dav

পিরোজপুরে কোচিং সেন্টারে ক্যালকুলেটর নিয়ে না যাওয়ায় এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছে কোচিং এর শিক্ষক রাম প্রসাদ হালদার বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কে রাম স্যারের গণিত একাডেমীতে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রী সিনথিয়া খানম (১৪) পিরোজপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের ৯ শ্রেণীর ছাত্রী এবং পিরোজপুর শহরের কলেজ রোডস্থ খানাকুনিয়ারী এলাকার মো: হিরু খানের কন্যা।
অভিযুক্ত শিক্ষক রাম প্রসাদ হালদার পাড়েরহাট বাদুরা ওয়ারেস আলী দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক এবং রাম স্যারের গণিত একাডেমীর মালিক।
আহত স্কুল ছাত্রীর বাবা হিরু খান জানান, বিদ্যালয় ছুটির পরে সন্ধ্যা ৬ টায় রাম স্যারের গণিত একাডেমীতে রাম স্যারের কাছে গণিত পড়তে যায় সিনথিয়া। এ সময় কোচিং ক্লাসে ক্যালকুলেটর নিয়ে না যাওয়ার কারণে রাম স্যার কাঠোর স্কেল দিয়ে সিনথিয়াকে মারধর করে। মারধরে সিনথিয়ার বাম হাতের কনুই মারাত্মক জখম হয়। এ সময় সিনথিয়া চিৎকার-কান্না করলে অন্য ছাত্রীরা তাকে নিয়ে বাসায় আনে এবং তারা সিনথিয়াকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, আহত স্কুল ছাত্রীর হাতে আঘাতের কারনে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাম প্রসাদ হালদার জানান, কোচিংএ পড়ানোর সময় বেঞ্চে স্কেল দিয়ে আঘাত করতে গেলে সেটি সিনথিয়া হাতে লেগেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles