আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত 

পিরোজপুরে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামলীগ কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

সভায় জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামলীগের সহ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক, সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাজ্জাদ শাকিব বাদশা।

সভায় বক্তারা বলেন বিএনপি জামাতের অপশক্তিকে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পিরোজপুরের তিনটি আসনে নৌকা কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles