আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেল হত্যা দিবসে জেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ। বৃহষ্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে. এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: জাহিদুর রহমান।

দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তরা বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন। সে সাথে জাতির পিতা ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারীরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে মন্তব্য করে সকলকে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles