আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পিরোজপুরের কচাঁ নদীর ফেরি থেকে পড়ে যাওয়া নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের যুগিবাড়ির খালের চরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পিরোজপুর সদর থানায় জানালে পুলিশ গিয়ে মৃত দেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি মোহম্মদ হোসেন মাঝি (৬০) ভোলা জেলার চরনোয়াবাদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, বৃহস্পতিবার রাতে কাউখালী থেকে পিরোজপুর সদরে ফেরি পারাপারের সময় মোহম্মদ হোসেন মাঝি নদীতে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের রেসকিউ ও ফেরি কর্তৃপক্ষ নদীতে খুঁজতে থাকে। শুক্রবার দুপুরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের যুগি বাড়ির খালের চরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পিরোজপুর সদর থানায় জানালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক নুরুল আমিন আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে ও সুরাতহালের কাজ চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles