আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা লায়লা ইরাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রার্থীর সহধর্মীনী ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহামুদা হেনা, জেলা শ্রমিকলীগের সভাপতি মজুন তালুকদার, ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম শিকদার, জেলা পরিষদ সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা হাজরা, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা শেখ, সদস্য আবুল কালাম শেখ, টোনা ইউনিয়নের ইউপি সদস্য জাকির শেখ, ৫নং টোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ কুদ্দুস মল্লিক, ওয়ার্ড যুবলীগের সভাপতি জিদান আহম্মেদ জসিম, সহ-সভাপতি জুয়েল হোসেন খান, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শেখ, সাংগঠনিক সম্পাদক নাসির শেখ প্রমুখ। এসময় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু হানিফ খান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles