আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম ডুমুরিতলা আওয়ামীলীগের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পিরোজপুর সদর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্œা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি মজুন তালুকদার, ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম শিকদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফকির, গিয়াস উদ্দিন গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠু প্রমুখ। এসময় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles