আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে প্রসূতি নারীকে ভুল চিকিৎসায় ন্যায় বিচারের দাবীতে ডাক্তারের বিরুদ্ধে আদালতে মামলা

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরে  প্রসূতি নারীকে ভুল চিকিৎসায় শরীরের বিভিন্ন স্থানে পচন ধরায় ন্যায় বিচারের দাবীতে আদালতে ডাক্তারের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তবভুগী নারীর স্বামী। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রসুল এর আদালতে মামলা দায়ের করেলে আদালত তা আমলে নিয়ে সিভিল সার্জন কে তদন্তের নির্দেশ দেন। ভুক্তভুগী নারী ফতেমা পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার দিনমজুর মো: হযরত আলী স্ত্রী।

বাদী পক্ষের আইনজীবী আবু সালেহ ওমান জানান,  প্রসূতি নারী ফতেমা বেগমকে বাচ্চা প্রসবে আগে ও পরে ভুল চিকিৎসা করে ওভার ডোজ ঔষধ দেয়ায় শরীরের বিভিন্ন স্থানে পচন ধরায় ন্যায় বিচারের পিরোজপুর জেলা হাসপাতালের গাইনি বিভাগের ডাক্তার জান্নাতুল মাওয়া বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে স্বামী মো: হযরত আলী। চলতি বছরের ৩১ শে মার্চ মুসলিম এইড কমিউনিটি ক্লিনিক হাসপাতালে অভিযুক্ত গাইনি বিভাগের ডাক্তার জান্নাতুল মাওয়া ভিকটিম ফতেমা কে সিজার করে পরবর্তিতে ঔষধ দেয়। এর পর থেকে ফাতেমার মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশ ফুলে ওঠে পচন ধরে। মুখমন্ডল ও চোখের পর্দা ফুটো হয়ে যায়। বারবার ডাক্তারের কাছে গেলেও তিনি কোন রকম সেবা না করে ঢাকায় রেফার্ড করে দেন। ডাক্তার জান্নাতুল মাওয়া অপচিকিৎসা ও অবহেলা করে রোগীর জীবন হুমকীতে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলার বাদী স্বামী স্বামী মো: হযরত আলী জানান, বাচ্চা প্রসবের আগে ও পরে রোগী ডাক্তার জান্নাতুল মাওয়া এর তত্তাবধানে ছিলো। ডাক্তারের ভুল চিকিৎসা অতিরিক্ত ঔষধ প্রদান ও অবহেলায় রোগী অবস্থা মৃতপ্রায়। তার মুখমন্ডলে পচন ধরে গেছে চোখের পাতা ছিদ্র হয়ে গেছে। রোগীকে শেষ পর্যায়ে তিনি রেফার্ড করেছেন। আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও আজ ব্যর্থ। আমরা এই অপচিকিৎসার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করি।

এ বিষয়ে  ডাক্তার জান্নাতুল মাওয়া জানান তিনি কোন অপচিকিৎসা করেনি। এ বিষয়ে কাগজপত্র দেখে বিস্তাড়িত জানাতে পারবেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles