আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে ফোন করলেই পৌছে যাবে বিনামূল্যে অক্সিজেন ও অক্সিমিটার

পিরোজপুরে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক চালু করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনেষ্টিক ওনার্স এসোসিয়েশন।
আজ বুধবার সকালে জেলা হাসপাতালের সামনে অক্সিজেন বিতরন করে ব্যাংকের উদ্ভোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি।

এছাড়াও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনেষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল, সাধারণ সম্পাদক ডা. সঞ্জিত কুমার মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনেষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে ২১ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরো অক্সিজেন সরবারহ করবো। আমাদের রয়েছে একটি হেল্পলাইন নাম্বার। যেখানে ফোন করলেই পৌছে যাবে অক্সিজেন। এছাড়াও প্রাথমিক ভাবে ১০টি অক্সিমিটার বিতরন করা হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles