আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বজ্রাপাতে যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানীতে বজ্রপাতে জাকির হোসেন আকন নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া এলাকার কচাঁ নদীর পাড়ে এঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান। নিহত জাকির হোসেন আকন (৪০) ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামের সাহেদ আলী আকনের পুত্র এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, আজ ভোরে রেনু পোনা সংগ্রহের জন্য জাকির কাঁচা নদীর পাড়ে যায়। এ সময় বজ্রপাতে জাকির গুরুতর আহত হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles