আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে সেফালী মন্ডল (৬০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টায় উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের পূর্ব ব্কাসি গ্রামে। নিহত ওই গৃহবধু ব্কাসি গ্রামের গ্যানেন্দ্র মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী একই বড়ির অপর্না মন্ডল জানান, তার কাকী শ্বাশুড়ি (সেফালী) ওই দিন বেলা ১১টার দিকে গরুর জন্য গোয়াল ঘরে খড় দিতে বাড়ির উঠানে যান। এ সময় উঠানে থাকা একটি গাব গাছের পাশের পল্লীবিদ্যুতের খুঁটিতে থাকা একটি লোহার তারে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তিনি চিৎকার দিলে ওই অপর্না মন্ডল তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও আহত হন। পরে নিহতের পুত্র সঞ্জয় মন্ডল ও স্থানীয়রা তাকে(সেফালী) উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান জেরিন জানান, ওই গৃহবধুকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles