আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে মহান মে দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা 

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস পালন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা করেছে জেলা জাতীয় শ্রমিকলীগ। আজ সোমবার বেলা ১১ টায় জেলা আওয়মীলীগ কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা করেছে নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। অনুষ্ঠানে জেলা শ্রমীক লীগের সভাপতি মজনু তালুকদার এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শ্রমিক বন্ধব সকার। শ্রমিকদের দাবী ও অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর সময়ে শ্রমিকদের জন্য কাজ করেছেন। শ্রমিকরা যেনো ভালো থাকেন সে জন্য সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তাই জন বান্ধব শ্রমিক বান্ধব আওয়ামীলীগ সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে সরকার গঠনে পুনরায় সুযোগ করে দিতে শ্রমিকরা ঐক্যকদ্ধ থেকে কাজ করবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles