আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে যাদু উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরে যাদু উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সূর্য তরুন ম্যাজিক ট্রেনিং সেন্টার ও ইয়ং মেজিশিয়ান সেন্টরের আয়োজনে যাদু উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। জেলা উদীচী’র সাধারণ সম্পাদক খালিদ আবু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহেন শাহ, এম এ রোপ, মো: সাহাব উদ্দিন।অনুষ্ঠান সঞ্চালনা করে সূর্য তরুন ম্যাজিক ট্রেনিং সেন্টারের সভাপতি জহিরুল ইসলাম সোহেল।

যাদু উৎসব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে সূর্য তরুন ম্যাজিক ট্রেনিং সেন্টার ও ইয়ং মেজিশিয়ান সেন্টরের শিল্পিবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles