শুদ্ধস্বর শুদ্ধসংস্কৃতি এই আমাদের সপ্তর্ষি স্লোগানে পিরোজপুরে সপ্তর্ষি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার ২১ শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে পিরোজপুর কেন্দ্রিয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা শেষে সপ্তর্ষি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সপ্তর্ষি স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সপ্তর্ষি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম, সপ্তর্ষি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক অনিবান চক্রবর্তী।
আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



