আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজমল হুদা নিঝুম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিশিষ্ট্য ক্রিড়া সংগঠন ও সাবেক ছাত্রলীগ নেতা আজমল হুদা নিঝুম। শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাসেল পারভেজ রাজাকে সভাপতি ও সুমন সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজমল হুদা নিঝুম।

আজমল হুদা নিঝুম পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত শুভ্রজিৎ হালদার বাবু’র কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর শুভ্রজিৎ হালদার বাবু’র মৃত্যুর পরে রাজনীতিতে কিছুটা নিষক্রিয় হয়ে পড়লেও সেসময় যোগ দেন সামাজিক কাজে ও ক্রীড়া সংগঠক হিসেবে। দক্ষ ক্রিড়া সংগঠক ও সাবেক ছাত্রলীগ নেতা আজমল হুদা নিঝুম দীর্ঘ বিরতির পর আবারো রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ফিরে এসেছেন। বেশ কয়েকদিন ধরেই সাবেক ছাত্রলীগ নেতা আজমল হুদা নিঝুমের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পিরোজপুর জেলা শাখার কমিটিতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজমল হুদা নিঝুম।

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম জানান, ছোটবেলা থেকেই বাবা ও পরিবারের থেকে বঙ্গবন্ধুর ও তার আর্দশ আওয়ামীলীগের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছি। বাবা নূরুল হুদা আলম জেলা যুবলীগের সাবেক আহবায়ক ছিলেন এবং বর্তমানে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জীবনের শুরুতে স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু’র অনুপ্রেরনায় জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও বিভিন্ন সময়ে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে আসা, করোনা মহামারীতে জেলা প্রশাসনের সহায়তায় খেলোয়ারদের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ভিশন পূরনে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের সাথে কাঁধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করে যাবো।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles