আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর প্রেস ক্লাবের নির্বাচন; নাসিম সভাপতি, বাচ্চু সম্পাদক নির্বাচিত

পিরোজপুর প্রেস ক্লাবের সাধরণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মুনিরুজ্জামান নাসিম আলী (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই) নির্বাচিত হয়েছেন।

সকালে প্রেস ক্লাব চত্ত্বরে সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপাস্থপন করেন সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। পরে বিকেলে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের ১৯ পদের নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডট কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (দৈনিক পিরোজপুর কন্ঠ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সজল (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক তামিম সরদার (ইনডেপেনডেন্ট টিভি), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক খেলাফত হোসেন খসরু ( দৈনিক আমাদের অর্থনীতি)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), মাহামুদ হোসেন (বাংলাদেশ বেতার), শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ), এ কে আজাদ (দৈনিক সংবাদ), জাহাঙ্গীর হোসেন নান্না (সাপ্তাহিক বলেশ্বর), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), মোস্তাফিজুর রহমান বিল্পব (দৈনিক গ্রামের সমাজ), শফিকুল ইসলাম জয় (দৈনিক পিরোজপুর কন্ঠ), ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি)।

এছাড়া সহ-সভাপতি পদে শিরিনা আফরোজ (দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভি) ও ওয়াহিদ হাসান বাবু (সাপ্তাহিক পিরােজপুরের খবর) আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ বছর সভাপতি পদে মো. মুনিরুজ্জামান নাসিম আলী ও খালিদ আবু সমান ভোট পায়। পরে টসে বিজয়ী হন মো. মুনিরুজ্জামান নাসিম আলী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles