আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

শপথ নিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী

জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপী। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এসময় শপথ নেন পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হেপী।

জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় নৌকা প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দিতায় সালমা রহমান হেপী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সালমা রহমান হেপী পিরোজপুরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ওমর ফারুক এর বোন। পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল এর সেঝ ভাই সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক এর স্ত্রী।

তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। অপরদিকে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।
নির্বাচনে ৪৫৪ জন সাধারণ ওয়ার্ডের সদস্য ১৬৯ জন সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হন। গত ১৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। জেলা পরিষদ আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথের বিধান রয়েছে।

 

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles