আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

মানবিক মূল্যবোধ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মানবিক মূল্যবোধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী প্রমুখ। এসময় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষকবৃন্দ, সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য নাজমুল হাসান তুহিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles