আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ফারহান লঞ্চের গ্রেফতারকৃত দুই কর্মচারীকে আদালতে প্রেরণ

এমভি ফারহান-৯ লঞ্চ এর মাস্টার আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ফেওজদারী কার্যবিধি ৫৪ ধারায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল রাতে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে এমভি ফারহান-৯ লঞ্চ এর মাস্টার আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলীকে আটক করে সদর থানা পুলিশ।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, তাদেরকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে গ্রেফতার করে আজ দুপুরে ফেওজদারী কার্যবিধি ৫৪ ধারায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য রোববার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী ফারহান-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles