আজ- বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

টুঙ্গিপাড়ায় পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিরোজপুরের ইন্দুরকানি  উপজেলার  পারেরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষা সফরে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করলেন  ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। শনিবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরো উপস্থিত থাকেন টুংগীপাড়া উপজেলার দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। জিয়াউল আহসান গাজী সেখানে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
জাতীর জনক বঙ্গবন্ধুর বাল্যকালের স্মৃতি সমূহ ও শেখ পরিবারের অন্যান্য সদস্যের বসত বাড়ি ও দর্শনীয় স্থান গুলো পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। মধ্যাহ্ন ভোজের বিরতির পরে  সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা ও রাফেল  ড্র পরিবেশন করেন। পরে বিজয়ীদের  দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ইন্দুরকানি  উপজেলার চন্ডিপুর ইউনিয়ন থেকে শিক্ষা সফরে আগত  মনসুর আলী কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিয়াউল আহসান গাজী অংশ নেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles