আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এ হাকিম হাওলাদারের জানাজা প্রদান: মৃত্যুতে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতাদের শোক

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার এর মৃতদেহ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অফ অর্নার শেষে পৌঁনে ১২টায় জানাজা প্রদান হয়। জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা জানান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ছত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু , জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার। এসময় বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

আসরবাদ তার নিজ বাড়ি ভান্ডারিয়ার গৌরীপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। শনিবার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনার সিটি হাসপাতালে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে এম এ হাকিম হাওলাদার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে মরহুম এম এ হাকিম হাওলাদার এর পবিত্র রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles